সারজিসকে ঘুমের ওষুধ সেবনের পরামর্শ প্রিন্স মাহমুদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে  ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর পরামর্শ দিলেন দেশের প্রখ্যাত গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। রবিবার ( ১২ অক্টোবর) দুপুরে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ পরামর্শ দেন। প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি মানসিক চাপ উদ্বেগ, অনিদ্রা অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্ণতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি। ডাক্তারের পরামর্শমত রিভোট্রিল ২ এম জি বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো।’

জুলাই আন্দোলনে কেবল ফেসবুকেই সরব ছিলেন না প্রিন্স মাহমুদ। আন্দোলনরত ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানিয়ে রীতিমতো পথে নেমেছিলেন তিনি। প্রতিবাদে রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনারে গিয়ে হাজির হয়েছিলেন এই গানের কবি ও সুরস্রষ্টা।