জুয়েল ভাইয়ের কণ্ঠ খুবই পরিশীলিত, খুবই সুন্দর। আমি নব্বই দশকে যে ধরনের গান করছিলাম তেমন গানের জন্য জুয়েল ভাইয়ের কণ্ঠ খুবই পারফেক্ট। প্রথম গান করি তার সঙ্গে সম্ভবত ১৯৯৮ সালের দিকে। তখন আমার বেশ কয়েকটা অ্যালবাম জনপ্রিয়। একদিন জুয়েল ভাই বললেন, ‘প্রিন্স তোমার সঙ্গে তো কোনো কাজই হলো না।’ আমি বললাম, ‘করব ভাই।’
এরপর তো বেশ কিছু গান করলাম। মুক্তি পেল ‘তুমি বোঝনি বন্ধুত্ব কী, ভালোবাসা কাকে বলে...’ দাগ থেকে যায়- অ্যালবামের এই গান সে সময়ের শ্রোতারা দারুণভাবে গ্রহণ করল। এরপর স্রোত অ্যালবামের- ‘যদি কখনো অসহায় মনে হয় নিজেকে...’ এটাও শ্রোতারা লুফে নিল। এরপর হারজিত অ্যালবামের জন্য করলাম ‘পুতুল খেলা।’ এভাবে বেশ কিছু গান হলো। তবে একটা গান অনেক পরে মুক্তি পেল। এটা নব্বইয়ের দশকেই রেকর্ড করেছিলাম সাউন্ড গার্ডেনে। চিঠি অ্যালবামের এই গানের কথাগুলো এমন- ‘বিদায় শব্দটা কেন এত যন্ত্রণাময়...’
জুয়েল ভাইয়ের সঙ্গে আমার নানা বিষয় নিয়েই কথা হতো। তার একটা কথা মনে পড়ে- তিনি বলেছিলেন ‘তুমি বোঝনি বন্ধুত্ব কী, ভালোবাসা কাকে বলে...’ ও ‘পুতুল খেলা’। এই দুটো গান বাংলা আধুনিক গানের টপলিস্টে থাকবে আজীবন, আপনি নিশ্চিত থাকুন। মানুষ হিসেবে জুয়েল ভাই ছিলেন খুবই গোছালো, খুবই চমৎকার।
জুয়েলের সেরা ৭ গান