শরীয়তপুরে শিশুসহ ২০ যাত্রী নিয়ে নৌকাডুবি

শরীয়তপুরের নড়িয়ায় দুই শিশুসহ ২০ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর)  সকাল ১০টায় উপজেলার কীর্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, ২০ জন যাত্রী নিয়ে একটি নৌকা নড়িয়া কীর্তিনাশা নদী পার হচ্ছিল। এ সময় পাশ দিয়ে একটি বাল্কহেডের যাওয়ান সময় ঢেউঢের আঘাতে  নৌকাটি ডুবে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

অতিরিক্ত যাত্রী নেওয়ার কারলে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউএনও।