চৌদ্দগ্রামে শিক্ষকদের মানববন্ধন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের যৌক্তিক দাবি আদায় ও জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে ‘আদর্শ শিক্ষক ফেডারেশন’ চৌদ্দগ্রাম শাখা আয়োজিত শান্তিপূর্ণ এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশন, চৌদ্দগ্রাম শাখার সভাপতি কাজী মো. আবদুল কাদের।

এ সময় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার কামাল উদ্দিন মজুমদার, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দীন, কাছারিপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আমিনুল ইসলাম মজুমদার, সিংরাইশ রহমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ. ন. ম. মোখলেছুর রহমান নোমান, আতাকরা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা আবদুল মমিন, বসন্তপুর সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক নূরে আলম ছিদ্দিকী, সাকছি সৈয়দ বাড়ি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছরিন আক্তার, করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী, বিজয়করা স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আবদুল বারিক ভূঁইয়া প্রমুখ।