টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার 

কক্সবাজারের টেকনাফে ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের জালিয়াপাড়া নাফ নদীর তীরবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একজন ব্যক্তি কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা নদী তীরবর্তী ধানক্ষেতে ছুঁড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ধানক্ষেত থেকে বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।  

জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।