স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ঢাকার কামরাঙ্গীচরে স্ত্রী রুমা বেগমকে শ্বাস রোধে হত্যা মামলায় স্বামী মো. জাহাঙ্গীর আলম ওরফে আল ইসলাম কাইতকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায়  জাহাঙ্গীর আলমের মা সুফিয়া বেগম ও তার বোন মনোয়ারা বেগমকে খালাস দেওয়া হয়েছে।  

বুধবার (১৫ অক্টোবর) আসামির উপস্থিতিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. রেজাউল করিমএ রায় ঘোষণা করেন। 

২০১৪ সালের ১২ জুন কামরাঙ্গীরচর থানাধীন চাঁদ মসজিদ-সংলগ্ন স্বপনের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

মামলার অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকে জামাই জাহাঙ্গীর আলমসহ তার স্বজনরা কারণে অকারণে গৃহবধূ রুমা বেগমকে নির্যাতন করত। এনিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠকে মীমংসার রুমা সংসার করতে থাকলেও ২০১৪ সালের ১২ জুন রাতে গৃহবধূ রুমার সঙ্গে শাশুড়ীর বাক বিতণ্ডা হয়। এর জেরে স্বামী জাহাঙ্গীর আলম তার সঙ্গে রাগারাগি করে।  এসময় তাকে মারধর করে জাহাঙ্গীর। একপর্যায়ে গলা চেপে শ্বাসরোধে হত্যা করা হয় তাকে। এ ঘটনায়  নিহতের মা সুফিয়া খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।