ঈশ্বরগঞ্জে এক মাদ্রাসার তিন পরীক্ষার্থীর সবাই ফেল

প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি সিনিয়র আলিম মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী তিন শিক্ষার্থীর সবাই ফেল করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম। মাদ্রাসাটি উপজেলার মগটুলা ইউনিয়নে অবস্থিত। 

এ বিষয়ে জানতে চাইলে বৈরাটি সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহজাহানের ফোনে কল দিলেও তিনি মন্তব্য দিতে রাজি হননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, এ বছর উপজেলার ছয়টি মাদ্রাসা থেকে মোট ২৫২ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পাস করেছে ১০৭ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে দুইজন। মাদ্রাসা পর্যায়ে উপজেলায় পাসের হার ৪২.৪৬ পার্সেন্ট।