বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর না হলে সনদে সাক্ষর না করার কথা বলছে কেউ কেউ, তবে বিএনপির কথাগুলো লিপিবদ্ধ হলে অবশ্যই সনদে স্বাক্ষর করা হবে। এ বিষয়ে শুরু থেকেই ইতিবাচক বিএনপি।
বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় এক পথসভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
হাসিনা পালিয়ে যাওয়া থেকে শিক্ষা নেয়া দরকার জানিয়ে ফখরুল বলেন, ১৫ বছর থেকে ফ্যাসিস্ট শাসনে সব ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। হাসিনা বলতেন খালেদা জিয়াকে টুপ করে পদ্মা থেকে ফেলে দিবে, অথচ আল্লাহর কি মহিমা দেখেন মুক্ত হলেন খালেদা জিয়া আর পালালেন হাসিনা। এটা থেকে শিক্ষা পাই যে, বাড়াবাড়ি করলে কোন লাভ হবে না, আর অত্যাচার নির্যাতন করে বেশিদিন টিকে থাকা যাবে না।
তিনি বলেন, গণতন্ত্রের কোন বিকল্প নাই। হাসিনা এই গণতন্ত্রের ফেসাদ করে নির্বাচনের প্রহসন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। কিন্তু জনগণ এমন জিনিস তারা যখন জেগে উঠে তখন সামনে আর কেউ দাঁড়াতে পারে না।
নেতাকর্মীদের উদ্দ্যেশে তিনি বলেন,স ব সময় জনগণের সাথে থাকবেন তাদের ভালোবাসা আদায় করার জন্য।