বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
কার্ড পৌঁছে দিয়ে বদিউল আলম মজুমদার বলেন, ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দাওয়াতপত্র পৌঁছে দিয়েছি।
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অবস্থান করায় ঐক্যমত্য কমিশনের নেতারা সেখানে গিয়ে তাকে আমন্ত্রণ জানান।