ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার 

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ষোলঘর এলাকার এক্সপ্রেসওয়ে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, সকালে ষোলঘর স্ট্যান্ড সংলগ্ন ঘাসের ওপর এক বৃদ্ধকে শুয়ে থাকতে দেখেন এলাকাবাসী। দীর্ঘ সময় ধরে তার কোনো নড়াচড়া না থাকায় সন্দেহ হলে তারা থানায় খবর পাঠান। পরে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার পরিচয় শনাক্তের জন্য পিবিএইকে খবর দেওয়া হয়েছে।

মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।