স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি বাসার উদ্দেশ্যে রওনা দেবেন বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে গত বুধবার রাতে শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। সে রাতে সাড়ে ১০টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে যান তিনি।
গত ২৮ আগস্ট রাতেও স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই বাসায় ফেরেন। ১৮ জুনও এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন সাবেক এ প্রধানমন্ত্রী।