জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাহাঙ্গীর হোসেন

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তাদের কবর জিয়ারত করেছেন ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

আজ শনিবার সকালে ঢাকার জিয়া উদ্যানে ঢাকা-১৮ আসনের নির্বাচন পরিচালনা কমিটি ও উপদেষ্টা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দদের নিয়ে তিনি কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত