শ্রীপুরে দুই তরুণীর মরদেহ উদ্ধার 

গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থান থেকে দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের একজন নাজনীন সুলতানা (২২)। তার বাড়ি গোসিংগা ইউনিয়নের পেলাইদ গ্রামে। অপরজন লাকি আক্তার (২০)। তিনি মহম্মদ বাড়ি পৌরশহরের বহেরাচালার বাসিন্দা।

নাজনীনের মরদেহ তার শোবার ঘরে পড়ে ছিল। এ মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। অপর দিকে লাকী আক্তার ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে পুলিশ দাবি জানিয়েছে।

শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আবদুল বারিক জানান, মৃত্যুর সঠিক কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। নাজনীনের বাবা ও মা দুজনই মানসিক রোগী। নাজনীনের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে ফ্যানের সঙ্গে ঝুলে লাকি আক্তার আত্মহত্যা করেছেন। তার মরদেহও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।