মহালয়ার আগে ভিমরুলের কামড়ে পূজা কমিটির নেতার মৃত্যু

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশে বাঁশ কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে স্বপন দাস নামের দুর্গাপূজা কমিটির নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে মৃতের স্বজনরা তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে শ্রীপুরবাজার এলাকার এঘটনায় স্বপন দাসের স্ত্রী রত্না দাসও গুরুতর আহত হন।

মৃত স্বপন দাস (৫০) ওই এলাকার নরেন্দ্র দাসের ছেলে ও শ্রীপুর পৌর বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক।

স্বজনরা জানান, শুক্রবার সকালে ভিমরুলের বাঁশ কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে আহত হন স্বপন। এ সময় তার স্ত্রী রত্না দাসও কামড়ে শিকার হন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় স্বপন দাসের মৃত্যু হয়। গুরুতর আহত রত্না দাস ঢাকার সিনসিন জাপান হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, ভিমরুলের কামড়ে আহত স্বপন দাসকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে তাকে ঢাকায় রেফার করা হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, একজন ভিমরুলের কামড়ে মারা গেছেন তা শুনেছি। আমরা আরও বিস্তারিত খোঁজ নেবো।

সর্বশেষ সর্বাধিক পঠিত