দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ১ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪, ঢাকা উত্তর সিটিতে ১১৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৬, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহে ৩৩ জন, রাজশাহীতে ৭৫ এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত এক দিনে সারা দেশে ১১২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫৫ হাজার ৯৬৩ জন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।