সোনারগাঁয়ে জামায়েত ইসলামী নেতা মো. ইকবাল হোসাইনের গণসংযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া গণসংযোগ করেছেন। শনিবার (১৮ অক্টোবর) সকালে সোনারগাঁও উপজেলার প্রধান গেট থেকে উদ্ধবগঞ্জ বাজার পর্যন্ত এই গণসংযোগ চালন তিনি।

এ সময় বক্তব্যে জামায়াত নেতা  ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, আল কুরানের আলোকে সমাজ গড়ার জন্য কাজ করে চলেছি। আগামী সংসদে ডাক্তার শফিকুর রহমানকে দাঁড়িপাল্লা মার্কায় সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ আসনটি উপহার দিতে চাই।

এ সময়  তিনি ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।

গণসংযোগকালে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন জামায়েত ইসলামীর সোনারগাঁও দক্ষিণের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ মোল্লা, জামায়াত নেতা মেহেদী হাসান, কামরুজ্জামান, ওমর ফারুক, ফাহাদ রনি, সাংবাদিক হাকিম হারুনুর রশিদ, মোক্তার হোসেন, খাইরুল আলম ও শাহজালাল মিয়া প্রমুখ।