মানুষের ভেতরের পশুত্বকেও কুরবানি করতে হবে : গোলাম পরওয়ার

আপডেট : ২৮ মে ২০২৬, ১২:২১ পিএম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শুধু পশু কুরবানি করলেই চলবে না, মানুষের ভেতরের পশুত্বকেও কুরবানি করতে হবে।

বৃহস্পতিবার (২৮ মে) খুলনার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কুরবানির প্রকৃত শিক্ষা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির মধ্যেই এর মূল তাৎপর্য নিহিত।

তিনি সমাজ থেকে সুদ, ঘুষ ও দুর্নীতি দূর করে একটি ন্যায়ভিত্তিক ও ধর্মীয় অনুশাসনভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।

খুলনায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নগরীর মসজিদ ও ঈদগাহগুলোতে সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় দেখা যায়। সকাল সাড়ে সাতটায় খুলনা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

নগরজুড়ে ঈদ জামাতের ব্যাপক আয়োজনের অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মহানগরীর ৩১টি ওয়ার্ডসহ চার শতাধিক স্থানে এবং জেলায় এক হাজারেরও বেশি স্থানে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত