দিনাজপুরের পার্বতীপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পার্বতীপুর উপজেলায় ২৬ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হিসেবে পিজুষ কান্তি রায়কে এবং সদস্য সচিব সবুজ চন্দ্র রায়কে মনোনীত করা হয়।
আজ রবিবার (১৯ অক্টোবর) পার্বতীপুর উপজেলা বিএনপির কার্যালয়ে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। এ সময় সাবেক এমপিকে ফুলেল শুভেচছা জানায় নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা।
পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাবেক সাংসদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি রেজওয়ানুল হক
বলেন, সকল ধর্মের সঙ্গে সৌহার্দপূর্ণ স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে তাদের সংগঠন বিশেষ ভূমিকা পালন করবে। মানুষের ওপর নিপীড়ন ও নির্যাতন করে কেউ টিকে থাকতে পারে না। বিএনপি আপনাদের পাশে আগেও ছিল, এখনও আছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি সোহেল মারুফ স্বপন প্রমুখ।
পৌরসভার ৯টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি এবং উপজেলার ১০ ইউনিয়নের ওয়ার্ড পর্যায় কমিটি গঠনের আহ্বান জানান। সম্প্রতি সংগঠনের দিনাজপুর জেলা শাখা এ কমিটি অনুমোদন করে।