প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠকের সময় পরিবর্তন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূসের বৈঠকের সময় পরিবর্তন করা হয়েছে। আজ বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টার পরিবর্তে সন্ধ্যা ৬টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন।