যাত্রাবাড়ী থেকে ৬শ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক 

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৬০০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক  করেছে ডিবি। তাদের নাম মোছাঃ রোকেয়া খাতুন (৫৫), খাদিজা আক্তার সাথী (২৫) ও মমতাজ বেগম (৫৪)।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের ইয়াবাসহ আটক  করে ডিবি-গুলশান বিভাগের গুলশান জোনাল টিম।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজার থেকে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করে বিক্রয়ের জন্য শনিরআখড়া অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৬০০০ পিস ইয়াবাসহ মোছাঃ রোকেয়া খাতুন, খাদিজা আক্তার সাথী ও মমতাজ বেগমকে আটক  করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরও জানা যায়, তারা দীর্ঘদিন কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।