স্বর্ণের দাম নিয়ে বাগবিত-ায় জড়িয়ে ময়মনসিংহের গৌরিপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যাকা-ে পলাতক দুই সহোদরের মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত।
দন্ডিতরা হলো উপজেলার বাড়িওয়ালাপাড়ার এলবার্ট ডেবিট বাদলের দুই ছেলে এলবার্ট ডেবিট রকি (২৫) ও এলবার্ট ডেবিট সেন্টু (৪০)।
গতকাল বুধবার দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস অভিযুক্তদের অনুপস্থিতে এ আদেশ দেন।
মামলার বরাত দিয়ে আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গৌরিপুর পাটবাজারে টিপু সুলতান জুয়েলার্সে স্বর্ণের দাম নিয়ে অভিযুক্তদের সঙ্গে বাগবিত-া হলে দোকানির চাচাতো ভাই জহিরুল ইসলাম মিঠু বিষয়টি সমাধানে এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত এলবার্ট ডেবিট রকি, এলবার্ট ডেবিট সেন্টু ও মিঠুর মধ্যে বাগবিত-ার একপর্যায়ে সেন্টু চাকু দিয়ে মিঠুর বুকে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা মিঠুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন মিঠুর বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে গৌরিপুর থানায় মামলা করেন।