বিএনপির বোয়ালমারী উপজেলা ও পৌর শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সমসংখ্যক সদস্য বিশিষ্ট পৌর কমিটির নামও ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার পৃথক দুই পত্রে উল্লেখ করা হয়েছে 'নির্দেশিত হয়ে এই কমিটি অনুমোদন করা হইলো'।
ঘোষিত কমিটিতে বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সঞ্জয় সাহাকে। আর পৌর কমিটিতে সভাপতি করা হয়েছে আব্দুল কুদ্দুস শেখ এবং সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইনকে।
উপজেলা কমিটিতে সহসভাপতি করা হয়েছে ১০ জনকে। যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন এবং ৪৯ জনকে করা হয়েছে নির্বাহী সদস্য। কমিটিতে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ বিভিন্ন পদে ৭ জন সংখ্যালঘু স্থান পেয়েছেন।
উপজেলা কমিটির সহ সভাপতি ১০ জন হলেন খন্দকার নাজিরুল ইসলাম, সৈয়দ নুরুল ইসলাম, শামসুদ্দিন মিয়া (ঝুনু), শামচু মৃধা, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, আজম মৃধা, মাহবুবুর রশিদ হেলাল, ইকরাম হোসেন ও মিনাজুর রহমান লিপন। যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন হলেন আকরাম হোসেন মিয়া, সিরাজুল ইসলাম মৃধা, লুৎফর রহমান। কোষাধ্যক্ষ অমিত সাহা, সহ কোষাধ্যক্ষ গোপাল সাহা।
সাংগঠনিক সম্পাদক হাচিবুজ্জামান শাহীন, সহ সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, খালিদ মাহমুদ দুলাল ও সৈয়দ ফারুক হোসেন, দপ্তর সম্পাদক সাংবাদিক জাকির হোসেন, সহ দপ্তর সম্পাদক কোমল সাহা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাকির হোসেন টিআই, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রতন মোল্যা, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুর আলাম, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা খানম, সহ মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা বেগম, কৃষি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম (মাস্টার), সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, যুব বিষয়ক সম্পাদক জহুর ইকবাল ঠাকুর (পিন্টু), সহ-যুব বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সম্রাট, ছাত্র বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন মাস্টার, সহ ছাত্র বিষয়ক সম্পাদক আকমল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক তারিকুজ্জামান, সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু জাফর শেখ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী চৌধুরী, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লুৎফর বিশ্বাস, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বোরহান মাহমুদ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পদক ইসমাইল হোসেন, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মান্নাফ মুন্সি, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুটি ঠাকুর, ক্ষুদ্রঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান (মাস্টার), মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দ টুটুল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মেজবাহ্ উদ্দিন ঠাকুর।
স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রঞ্জিত মিত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফিন রাব্বি, তাঁতী/মৎস্যজীবী/উপজাতী বিষয়ক সম্পাদক সুবোধ রায়। এ ছাড়া ৪৯ জনকে করা হয়েছে নির্বাহী সদস্য। এরা হলেন সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, শাহিদুল হক মন্টু, সাহাবুদ্দিন হোসেন নিউটন, আব্দুর হালিম (চেয়ারম্যান), মোকাম্মেল হোসেন, নাছির মোল্যা, সৈয়দ দেলোয়ার হোসেন হেলিম, জাহাঙ্গীর হোসেন, শহীদুল ইসলাম (খোকন), হামিদুল হক বকুল, আবুল বাসার বিপ্লব, হান্নান মোল্যা রিপন, ইকবাল হোসাইন, মিজানুর রহমান মেজর, মিয়া হাচান, ইরাদত বিশ্বাস, নিলু মোল্যা, মোমতাজুর রহমান বিষু, অরুন মন্ডল, আলী হোসেন, আসাদুজ্জামান, সাখাওয়াত হোসেন চৌধুরী, আনোয়ার খাঁ, খাঁন সাজ্জাদুর রহমান, আবু হোসেন আবু, আরজিনা বেগম, সৈয়দ শাকির, সৈয়দ আশরাফুল, শহীদ মেম্বর (পরমেশ্বরদী), ইমারত মুন্সি, সঞ্জিত বিশ্বাস, রুহুল মোল্যা, সাইফুল ইসলাম বকুল, হারুন মৃধা, মাওলা বিশ্বাস, রবিউল ইসলাম, আতিয়ার রহমান নান্টু, আদম কাজী, সেলিম হোসেন, সাংবাদিক সৈয়দ দেলোয়ার এনায়েত হোসেন, নুরুল ইসলাম মুনছুর (চুকিনগর), আব্বাস শেখ, জিয়াউর রহমান বাওয়ালী, ইলিয়াস হোসেন, কুদ্দুস মাতুব্বর, রেজাউল ইসলাম, সামছেল শিকদার।
এ ছাড়া ১০১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির সভাপতি করা হয়েছে আব্দুল কুদ্দুস শেখকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ইমরান হোসাইনকে। পৌর বিএনপির সহসভাপতি ১০ জন হলেন খাঁন আতাউর রহমান, কাজী কামরুল হক (মিজান), সাইফুর রহমান, নিজাম খান, স্বপন কুমার সাহা, শহীদ উদ্দিন দিপু, রওশন মোল্যা, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, এনামুল হক মটু। যুগ্ম-সাধারণ সম্পাদক তিন জন হলেন রাসেল আহম্মেদ, শেখ আজিজুল হক এবং মিজানুর রহমান। কোষাধ্যক্ষ নাছির উদ্দিন নান্নু মাস্টার, সহ-কোষাধক্ষ্য রিজাউল হক, সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক তিন জন হলেন লিয়াকত শেখ, সফিকুল ইসলাম ও হাদী শেখ।
দপ্তর সম্পাদক মহসীন আলম চাঁদ, সহ-দপ্তর সম্পাদক ইমরান মৃধা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহিদ মোল্যা, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহার সিকদার, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কামাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা হেনা, সহ মহিলা বিষয়ক সম্পাদক সোমা রানী সাহা, কৃষি বিষয়ক সম্পাদক আসাদ মোল্যা, সহ কৃষি বিষয়ক সম্পাদক ইলিয়াস মোল্যা, যুব বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম বাবলু, সহ-যুব বিষয়ক সম্পাদক আল আমিন হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান বকুল, সহ ছাত্র বিষয়ক সম্পাদক আল আমিন অনিক, শ্রম বিষয়ক সম্পাদক শাহজাহান মোল্যা, সহ-শ্রম বিষয়ক সম্পাদক সেলিম শেখ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক দেলোয়ার শেখ, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবু কালাম বিশ্বাস, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হেমায়েত হোসেন হিমু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুজন মোল্যা, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পদক শহর আলী সিকদার, স্বাস্থ্য পরিাবর পরিকল্পনা বিষয়ক সম্পাদক মামুনুর রহমান জিলু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মোমরেজ, ক্ষুদ্রঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক ইসলাম মুন্সি, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ইসাক মাস্টার, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুজ্জামান মিয়া অপু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নারায়ন চক্রবর্তী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান ফিয়াম। এ ছাড়া ৫০ জন রয়েছেন নির্বাহী সদস্য।