৩৯ বছর বয়সে জিম্বাবুয়ে দলে ফিরলেন লেগ স্পিনার ক্রেমার

৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গ্রায়েম ক্রেমার। এই লেগ স্পিনারকে নিয়েই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ট্রেভর গুয়ান্ডুর জায়গায় সুযোগ পেয়েছেন ৩৯ বছর বয়সী ক্রেমার।

২০১৮ সালে সর্বশেষ জিম্বাবুয়ের হয়ে খেলেছিলেন ক্রেমার। এরপর গলফে মননিবেশ করেন তিনি। স্ত্রী মার্নার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে চলে যান। তার স্ত্রী একজন পাইলট। এই বছরের শুরুতে দেশে ফিরে ক্লাব ক্রিকেটে আবারও খেলা শুরু করেন ক্রেমার।

সিরিজটিই অনুষ্ঠিত হবে হারারেতে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ২৯ অক্টোবর, দ্বিতীয়টি ৩১ অক্টোবর এবং তৃতীয় ও শেষ ম্যাচ ২ নভেম্বর।

জিম্বাবুয়ে স্কোয়াড :

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তাশিনগা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেলর।