জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এর ২৭তম আসর মাঠে গড়াবে আগামীকাল শনিবার থেকে। দেশের শীর্ষ প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতায় এবারে খানিকটা পরিবর্তন। ২০০০-০১ মৌসুমে ঢাকা মেট্রো নামের একটি দল গড়া হয় ঢাকা বিভাগের পাশাপাশি, সেই দলটা এবার থেকে আর থাকছে না জাতীয় লিগে। নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ময়মনসিংহ বিভাগ। তাদের প্রথম ম্যাচটাই জাতীয় লিগের বর্তমান চ্যাম্পিয়ন সিলেটের বিপক্ষে।
তিন ভেন্যুর ৪ মাঠে প্রথম রাউন্ডের ৪টি ম্যাচ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেটের প্রতিপক্ষ ময়মনসিংহ। বগুড়ার ছেলে মুশফিক জাতীয় লিগে খেলেছেন রাজশাহীর হয়ে, তবে এবার তিনি বেছে নিয়েছেন সিলেটকে। ৯৮ টেস্ট খেলা মুশফিক তার ৯৯তম টেস্ট খেলতে নামবেন সিলেটেই, আয়ারল্যান্ডের বিপক্ষে। তার আগে প্রস্তুতিটাও ভালই হয়ে যাবে মুশফিকের। তবে সিলেটের বিপক্ষে খেললেই হয়তো বেশি ভাল প্রস্তুতি হতো মুশফিকের! কারণ এবাদত হোসেন, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, রেজাউর রহমান রাজা…সব পেসারই যে সিলেট দলে! ময়মনসিংহ দলটাও অবশ্য দুর্বল নয়।
প্রথম রাউন্ডের পর সিলেটের মূল মাঠে আর খেলা হবে ষষ্ঠ রাউন্ডে। তার আগে হবে আউটার স্টেডিয়ামে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খুলনা-রাজশাহী খেলবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে, খেলা হবে কক্সবাজারেও। ডিসেম্বরের ৯ তারিখ শেষ হবে ৭ম রাউন্ডের খেলা। শেষ রাউন্ডে ঢাকা চট্টগ্রামের ম্যাচ হবে মিরপুরে।
দেখে নেওয়া যাক কে কোন দলে -
স্ট্যান্ডবাই: শাকিল হোসেন, খালিদ হাসান, ফাহিম হাসান, মোসাদ্দেক হোসেন।
রাজশাহী বিভাগ : হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন (অধিনায়ক), ইমন আলী, সাব্বির রহমান রুমন, এসএম মেহরব, প্রিতম কুমার, রহিম আহমেদ, শাকিল হোসেন শুভ্র, তাইজুল ইসলাম, নিহাদুজ্জামান, সানজামুল ইসলাম, মোহাম্মদ ওয়ালিদ, শফিকুল ইসলাম, সুজন হাওলাদার ও আসাদুজ্জামান পায়েল।
স্ট্যান্ডবাই: মোহর শেখ, মাইশুকুর রহমান, নাহিদ রানা, রায়হান আলী, সাকিব শাহরিয়ার, মিজানুর রহমান ও ওয়াসি সিদ্দিকী।
রিজার্ভ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়।
রিজার্ভ: রিহাদ হাসান, মাজহারুল হক, রাহাতুল ফেরদৌস, তালুকদার অর্ক ও আল ফাহাদ।
স্ট্যান্ডবাই: মকিদুল ইসলাম, অনিক সরকার, আবদুল গাফফার, মুশফিক হাসান, স্বাধীন ইসলাম, হাসিবুল হোসেন ও পারভেজ হাসান।
রিজার্ভ: লিটন দাস, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
স্ট্যান্ডবাই: অভিষেক দাস, আওলাদ হোসেন জীবন, আরিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মাসুম খান।
স্ট্যান্ডবাই: আহমেদ শরিফ, মো. রুবেল, ওমর হাসান, শামিম মিয়া ও জিল্লুর রহমান।
রিজার্ভ: সাব্বির হোসেন, কফিল উদ্দিন, ইফতেখার সাজ্জাদ, শাহ পরান ও সাইফউদ্দিন।
বরিশাল বিভাগ : আদিল বিন সিদ্দিক, ইফতেখার হোসেন ইফতি, ফজলে মাহমুদ, সালমান হোসেন, তাসামুল হক, শামসুর রহমান, মইন খান, জাহিদুজ্জামান, তানভীর ইসলাম (অধিনায়ক), রুয়েল মিয়া, মিশু, মোজাম্মেল হাসান, তাওহিদুল ইসলাম, শামসুল ইসলাম ও অভি আহমেদ।
স্ট্যান্ডবাই: সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, ইসলামুল আহসান ও মো. আবদুল্লাহ।
দারুণ জয়ে বাংলাদেশের তিনে তিন
থাইল্যান্ডকে থামাতে পারেননি ঋতুরা