ছাত্রকে যৌন নিপীড়নের অপরাধে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার, থানায় ধর্ষণ মামলা

গাজীপুরের শ্রীপুরে ভয় দেখিয়ে এক মাদবাসাছাত্রকে যৌন নিপীড়নের অপরাধে মাওলানা মহসিন হোসেন নাসে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর)   ওই শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুললে বিচারক তাকে কারাগারে পাঠান।

এর আগে শুক্রবার (২৪ অক্টোবার) রাত ১০টার দিকে মাওনা চৌরাস্তা পুলিশ বক্সে পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক মাওলানা মহসিন হোসেন (৩৫) নেত্রকোনার আটপাড়া উপজেলার কাঁচুটিয়া গ্রামের বাসিন্দা ও মাওনা চৌরাস্তায় দারুল হিকমাহ্ হাফিজিয়া মাদরাসার হাফিজিয়া শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

নির্যাতনে শিকার ওই শিশুর চাচা জানান, তার ভাতিজা মাওনা চৌরাস্তায় দারুণ হিকমাহ্ হাফিজিয়া মাদরাসার  নূরানীতে বিভাগে পড়ত। দুই দিন আগে কোনো এক সময় মাদরাসার ভেতরে তাকে যৌন নির্যাতন করেন শিক্ষক মাওলানা মহসিন হোসেন। একদিন পর সে ছুটি নিয়ে বাড়ি এসে বিষয়টি পরিবারকে জানায়। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ওই শিক্ষককে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোর্পদ করে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, এ ঘটনায় নির্যাতনে শিকার শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। আটক শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন মহামান্য আদালত।