কালিহাতীতে ইঞ্জিনিয়ার হালিমের রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেছেন ও টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হালিম মিয়া।

আজ শনিবার সকালে পৌরসভার বিভিন্ন দোকান পাঠ ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ এস এম এ খালিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ শেষে দুপুরে নিজ বাসভবন পৌরসভার উত্তর বেতডোবায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে বিকেলে পারখী বাজারে পারখী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পারখী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী মো. আব্দুল হালিম মিয়া। আরোও বক্তব্য রাখেন টাংগাইল জেলা জিয়া পরিষদ এর সাবেক সভাপতি, পেশাজীবী সংগঠক, আলোচক কারা নির্যাতিত মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল, উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি মতিয়ার রহমান, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।