ব্যারিস্টার সারাওয়াত মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি

দীর্ঘ সাড়ে ৮ বছর অ্যাডহক কমিটি দিয়ে পরিচালিত হওয়ার পর অবশেষে ঘোষণা করা হয়েছে মহিলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি। ১৯ সদস্যের এই নতুন অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে ব্যারিস্টার সারওয়াত আলা হারদারকে। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে তার পরিচয় উল্লেখ করা হয়েছে ‘সিনিয়র আইনজীবী ও ক্রীড়ানুরাগী’।

সাধারণ সম্পাদক করা হয়েছে বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলীকে। ইসমত আরা হায়দার ও সাবেক অ্যাথলেট ফিরোজা খাতুনকে সহ-সভাপতি করা হয়েছে।  যুগ্ম সম্পাদক করা হয়েছে সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমুকে। সদস্য হিসেবে আনা হয়েছে সাবেক ক্রিকেটার সালমা খাতুন, সাবেক সাঁতারু সবুরা খাতুন, সাবেক অ্যাথলেট ফৌজিয়া হুদা জুঁইয়ের মতো নতুন মুখ।