বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। আজ রবিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর শতবর্ষী সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ের (সিআরবি) সামনে দুই দলের অধিনায়ক লিটন কুমার দাস এবং শাই হোপ আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেন।
ট্রফি উন্মোচনের এই অনুষ্ঠানটি বাংলাদেশ পর্যটন বোর্ডের সহযোগিতায় বিসিবির চলমান ক্রিকেট পর্যটন উদ্যোগের একটি অংশ, যার লক্ষ্য ক্রিকেটের মাধ্যমে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য প্রচার করা। আগামী ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর আগামী রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শেষ দুই ম্যাচ হবে ২৯ ও ৩১ অক্টোবর।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।