মানিকগঞ্জের সাটুরিয়ায় রাতের আঁধারে চুরি করে গাজীখালী নদী ও কৃষকের তিন ফসলি কৃষি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি কেটে নিচ্ছে মো. বিল্পব নামে এক ব্যক্তি। তার বিরুদ্ধে বিচার চেয়ে সুফল না পাওয়ায় কৃষকরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেও কোনও প্রতিকার পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত কৃষকরা।
কৃষকরা অভিযোগ করেন, সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের মাটি ব্যবসায়ী মো. বিল্পব হোসেন হরগজ পূর্বনগর এলাকার উত্তরপাড়ের কৃষকের তিন ফসলি কৃষি জমি ও বসত বাড়ির ভিটি বাড়ি ও গাজীখালি নদী থেকে রাতের আঁধারে অবৈধ ড্রেজার বসিয়ে ডোবা-নালা ভরাট করছেন। কৃষকরা প্রতিবাদ করতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেন। কৃষকের ফসলি জমি ও বসতবাড়ি কেটে নেওয়ার অবিযোগটি গত ১২ অক্টোবর সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন তার দপ্তরে কৃষকের কাছ থেকে গণশুনানি নেন। কিন্তু গণশুনানি নেওয়ার পর কোনও ব্যবস্থা না নেওয়ায় মাটি ব্যবসায়ী বিপ্লব আরও বেপোরোয়া হয়ে রাতের আঁধারে কৃষকের জমির মাটি ও গাজীখালীর মাটি কেটে নিচ্ছেন।
এদিকে হরগজ পূর্বনগর গ্রামের কৃষক মহর আলী বাদী হয়ে সম্প্রতি মানিকগঞ্জ জেলা প্রশাসকের কাছে বিল্পব হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কৃষক মহর আলী বলেন, মাটি ব্যবসায়ী বিল্পব হোসেন একটি লাঠিয়াল বাহিনী গঠন করে অবৈধভাবে মাটি কাটছে। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে তিনি এ অবৈধ মাটির ব্যবসা করছেন। তাকে মাটি কাটতে নিষেধ করলে তিনি লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদের হুমকি-ধমকি ও এমন কি প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। তার ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে বিল্পব হোসেনের মোবাইলের সাথে যোগা করার চেষ্টা করলে পাওয়া যায়নি।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, গত বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়েছি। কাউকে না পেয়ে কোন ব্যবস্থা নেওয়া যায়নি। তবে জেলা প্রশাসক মহোদয় আজ বরিবার বিকাল ৫টার মধ্যে কৃষকের কথা চিন্তা করে দ্রুতই ব্যবস্থা নেব।