ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড়ে বিআরটিসি ডাবল ডেকার বাসচাপায় শাহজাদা আল ইমরান (৫৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকালে ফতুল্লার এসবি গার্মেন্টসে সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান ফতুল্লার হোসাইননগর এলাকার মৃত সামছুল ইসলামের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল জোবায়েরের পিতা।
পুলিশ জানায়, আল ইমরান মোটরসাইকেলযোগে সাইনবোর্ড থেকে বাসায় যাওয়ার পথে এসবি গার্মেন্টের সামনে পৌঁছালে পেছন থেকে বিআরটিসির একটি বাস ধাক্কা দেয়। তখন মোটরসাইকেল থেকে তিনি সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। তাৎক্ষণিকভাবে বাসের চালক দ্রুত পালিয়ে যান।
ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম বলেন, আমরা নিহতের সুরতহাল সম্পন্ন করে মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা সম্পন্ন হয়নি।