ঢাকান্ডটাঙ্গাইল মহাসড়কের সার্ভিস রোড ও ফুটপাত দখল এবং পুলিশি হয়রানিসহ নানা অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। গতকাল রবিবার দুপুরে বিক্ষুব্ধ অটোরিকশা চালকরা উপজেলার পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প ও চন্দ্রা এলাকায় ওই মহাসড়ক অবরোধ রেখে এ বিক্ষোভ করেন।
এলাকাবাসী, অটোরিকশাচালক ও পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ অন্যায়ভাবে অটোরিকশা আটকে মামলা করছে। অটোরিকশা থামিয়ে চাঁদাবাজিও করেন পুলিশের অসাধু কিছু সদস্য। নাওজোড় হাইওয়ে থানার ওসি সাওগাত উল আলম জানান, খুব তাড়াতাড়ি দখলকারীদের উচ্ছেদ করে সার্ভিস রোড ও ফুটপাত দখলমুক্ত করা হবে। আর অটোরিকশা আটকে কোনো পুলিশ সদস্য টাকা আদায় করলে লিখিত অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।