বালিয়াকান্দিতে মাদকসাক্ত যুবককে কারাদণ্ড

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় আটক এক যুবককে বিনাশ্রম এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৭ অক্টোবর) সকালে  ভ্রাম্যমাল আদালতের পরিচালক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন এই দণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্ত আসাদ শেখ (২৫) উপজেলার নারুয়া ইউনিয়নের ছোট ঘি কমলা এলাকার আব্দুল লতিফ শেখের ছেলে।

তিনি জানান, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত থাকলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।