‘পরিবর্তনের সময়’—বিজয় বার্তায় বললেন প্রেসিডেন্ট মিলেই

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করলেন হাভিয়ের মিলেই। রবিবারের (২৬ অক্টোবর)  মধ্যকালীন নির্বাচনে তাঁর দল লা লিবের্তাদ আভানজা (এলএলএ)  ৪০.৭ শতাংশ ভোটে বিজয়ী হয়। নিম্নকক্ষ চেম্বার অফ ডেপুটিজে ১০১টি এবং সিনেটে ২০টি আসন লাভ করে কংগ্রেসে তার দলের উপস্থিতি ব্যাপকভাবে বেড়েছে। এ বিজয় আর্জেন্টিনার জন্য একটি ‘পরিবর্তনের মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেন মিলেই।
 
দেশের রাষ্ট্রায়ত্ত খাত সংকুচিত করা এবং অর্থনীতি উদারীকরণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মিলেই। এছাড়াও আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে সংস্কারমূলক কংগ্রেস গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জয় উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

নির্বাচনেকেন্দ্র-বামপন্থী পেরোনিস্ট মুভমেন্ট ৩১.৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ভোটের অংশগ্রহণ মাত্র ৬৭.৯ শতাংশ যা চার দশকের মধ্যে সর্বনিম্ন। নাগরিকদের এ স্বল্প অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোর প্রতি ব্যাপক হতাশার প্রতিফলন।

ডিসেম্বর ২০২৩ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে মিলেই সরকারি খাতে চাকরি কমিয়েছেন, স্বাস্থ্য ও শিক্ষার ব্যয় হ্রাস করেছেন এবং বড় ধরনের অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেছেন। এতে মুদ্রাস্ফীতি হ্রাস হলেও প্রাথমিকভাবে এ পদক্ষেপ লাখ লাখ আর্জেন্টিনিয়ানকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। পেসোর মান এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ থাকায় বিনিয়োগকারীরা এখনও সতর্ক রয়েছেন।