গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাশেদ মিয়া নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কালিহাতী থানার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদ মিয়া (৩০) নীলফামারীর সৈয়দপুর উপজেলার নাউয়াপাড়া গ্রামের বাসিন্দা।

কালিহাতীর এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন জানান, দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি থানার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চালক নিহত হন। পরে হাইওয়ে পুলিশ ও কালিহাতী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।