সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১-এর একটি চৌকস দল অভিযান চালায়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।