জামালপুরের বকশীগঞ্জ দশানী নদীতে ডুবে ফাহিম মিয়া নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার আইরমারী মন্দিপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ফাহিম মিয়া (৩) গ্রামের লুৎফর রহমানের ছেলে ফাহিম মিয়া।
স্থানীয়রা জানায়, সকালে শিশু ফাহিমের মা তাকে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে স্থানীয়রা পাশের দশানী নদীতে মরদেহ দেখে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে ওই শিশুর মা সাংসারিক কাজে ব্যস্ত থাকায় কোনো এক ফাঁকে সে নদীতে পড়ে যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।