ইধিকাই হচ্ছেন শাকিবের নায়িকা

কয়েকদিন ধরেই জল্পনা চলছিল ‘প্রিন্স’ সিনেমায় কে হবেন শাকিব খানের নাযিকা। শুরুতে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও পরবর্তীতে নাম পাওয়া যায় টলিউড অভিনেত্রী ইধিকা পাল ও রুক্মিণী মৈত্রর নাম। অবশেষে জানা গেল, পিয়তমা ও বরবাদের  পর প্রিন্স সিনেমাতেও আবারও শাকিবের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন ইধিকা। আসন্ন ঈদুল ফিতরের জন্য নির্মিত ‘প্রিন্স’ সিনেমাতে কাজের জন্য ইতিমধ্যে চূড়ান্ত হয়েছেন এই নায়িকা। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। 

প্রিন্স টিমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রায় ২৮ লাখ ভারতীয় রুপিতে ইধিকার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তার মধ্যে ১৫ লাখ রুপি ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে কিছুটা সময় নিতে চায় নির্মাতার টিম। 

নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’ সিনেমা। সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য লিখেছেন তিনি নিজে এবং মোহাম্মদ নাজিম উদ্দিন।