এবার নারী নারীবিদ্বেষী মন্তব্য করে নতুন বিতর্কে জড়ালেন বলিউড তারকা সালমান খান। ‘বিগ বস’-এর ১৯তম মৌসুম বেশ জমে উঠলেও অন্য আসরের মতো এবার সালমান খানের পক্ষে নেই দর্শকমহল। চলতি মৌসুমে বেশ কয়েকবার বেফাঁস মন্তব্য করে দর্শকমহলের বিরাগভাজন হয়েছেন সঞ্চালক। তবে এবার বেশ বড় বিতর্কে ফাঁসলেন ভাইজান। ‘বিগ বস’ প্রতিযোগী ফারহানা ভাটকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন সালমান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ‘বিগ বস’-এর এক পর্বে আশনূর কৌর তার সহ-প্রতিযোগী ফারহানা ভাট সম্পর্কে সালমানের কাছে অভিযোগ করেন। আশনূরের দাবি, ‘ফারহানা নেতিবাচকতা ছড়াচ্ছে। বিগ বসের ঘরের বাইরেও কি ফারহানা এ রকমই?’
এ কথায় সায় দিয়ে ব্যঙ্গাত্মকভাবে সালমান বলেন, ‘ফারহানার যখন বিয়ে হবে, তখন পরিবারের লোক পাত্রী হিসেবে ওর খোঁজখবর নেবে, ও কেমন? তখন কী বলবে, ওহ, এই মেয়ে তো গালি দেয়! ঝগড়া করে। প্লেট ভাঙে, ঘরের বউ হিসেবে এ রকম মেয়েই দরকার! আমাদের ছেলের জন্য এ রকম শান্তশিষ্ট মেয়ে প্রয়োজন! যে ছেলের সঙ্গে বিয়ে হবে, তার জীবন তো বরবাদ হয়ে যাবে।
ভাইজানের মন্তব্য ছড়িয়ে পড়তেই তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমানের সমালোচনা করে অনেকেই তাকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন।
ইতালিতে বাংলাদেশির ওপর হামলার প্রতিবাদে প্রবাসীদের বিক্ষোভ
কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের নোটিশ
রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে জবির শিক্ষার্থী 