আজ রাত থেকে দুইদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ ও আইসোলেশন কাজের কারণে আজ বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে টানা ৪৮ ঘণ্টা দেশের বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, হরিপুর ভাল্ভ স্টেশন মডিফিকেশনসহ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ ও আইসোলেশন কাজ চলবে আজ রাত ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত। এই সময়ের মধ্যে মোট ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ইজিসিবি ৪১২ মেগাওয়াট, ৩৩৫ মেগাওয়াট ও ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রসহ সিটি ইকোনমিক জোন, রহিম এনার্জি লিমিটেড, কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মুড়াপাড়া, ভুলতা, আধুরিয়া, আড়াইহাজার এবং শ্যামপুর বিসিক এলাকাসহ আশপাশের অঞ্চলে। শীতলক্ষা নদীর পশ্চিম দিকের পুরো নারায়ণগঞ্জ এলাকাতেও এই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ চলাকালীন সময় আশপাশের এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।