প্রায় দুই বছর আড়াই মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের ৪২০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক হিসেবে আবদুল্লাহ আল নোমান দায়িত্ব পেয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) রাতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন ৫৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৯২, সহ-সাধারণ সম্পাদক পদে ৬৩, সহ-সাংগঠনিক সম্পাদক ৬৪ ও সদস্য পদে ৬২ জন দায়িত্ব পেয়েছেন।