নোয়াখালী বিভাগ চাই- দাবিতে শাহবাগে বিক্ষোভ

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করছেন 'নোয়াখালীকে বিভাগ চাই' সংগঠন। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে তারা ব্যানার নিয়ে এই কর্মসূচি পালন করেন।

এ সময় তারা নোয়াখালীকে বিভাগ করার পক্ষে নানা যুক্তি ও ‘দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই’ স্লোগান দেন তারা।

তাদের দাবি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলা এবং এর পার্শ্ববর্তী জেলাসমূহকে নিয়ে বিভাগ করতে হবে। এই বিভাগের নাম হবে ‘নোয়াখালী বিভাগ’।