জুলাই সনদ অনুষ্ঠানের পাশে ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগান

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ পিএম

জাতীয় সংসদ ভবনের বাইরে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা পুলিশের ধাওয়ায় সেখান থেকে সরে যায়। পরবর্তীতে তারা খামারবাড়ি এলাকায় অবস্থান নেয়। সেসময় একই জায়গায় অবস্থান নেয় ‘বৃহত্তর নোয়াখালীবাসী’ ব্যানারে আরেকটি দল।

এসময় তাদের ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে ক্রমাগত স্লোগান দিতে দেখা গেছে। অনেকের হাতে এ নিয়ে প্ল্যাকার্ডও দেখা যায়। একই রকমের নীল টিশার্ট তাদের গায়ে ছিল।

তারা কুমিল্লা বা চট্টগ্রাম বিভাগের অংশ নয়, বরং নোয়াখালী বিভাগের দাবি তোলেন। সে এলাকায় কঠোর নিরাপত্তার মধ্যেই বেশ কিছু লোকজন এ বিক্ষোভে যোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত