বর্তমান অন্তর্বর্তী সরকার চাইলে আগামী জানুয়ারিতেই নির্বাচন দিতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুহল হক নুর। তিনি বলেন, জুলাই সনদে সবাই স্বাক্ষর করেছে। এখন নির্বাচন দিতে কোনও বাধা নেই। সরকারকে বলব, জানুয়ারিতে নির্বাচন দিন। নতুন বছরের প্রথম মাসে জাতীয় নির্বাচন হোক।
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনাসভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক ফায়দা ও মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য গণভোটের দাবি জানানো হচ্ছে। পর্দার আড়ালের আলোচনা আমরা জানি। অনেকেই বিরোধী দল হওয়ার জন্য দেন-দরবার করছে। অনেকে ১০টা না ১৫ সিট- তার বার্নিং করার জন্য গণভোটকে টুলস হিসেবে সামনে আনছে।
বিস্তারিত ভিডিওতে