প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের মাধ্যমে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে কোনো ধোঁয়াশা নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে গণঅধিকার পরিষদের কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে উল্লেখ করে তিনি বলন, ভাষণের পূর্বে নির্বাচন নিয়ে যত সংশয় ছিল সব কেটে গেছে। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, কারণ সকল দলের কথা মাথায় রেখেই তিনি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ভাষণ দিয়েছেন। আলাদাভাবে নির্বাচন এবং গণভোট আয়োজনের পর্যাপ্ত সময় নেই।
নুরুল হক নুর বলেন, সামগ্রিকভাবে সকল দলের আবেদনকে বিবেচনা করেই প্রধান উপদেষ্টা একটি ভারসাম্য আনার চেষ্টা করেছেন। এখন আর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে কোনো ধোঁয়াশা নেই।
তিনি বলেন, সরকার নির্বাচনী ট্র্যাকে আছে। রাজনৈতিক দলগুলোকে সরকারকে সহায়তা করতে হবে। তা না হলে সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব নয়। আগামীর নতুন বাংলাদেশের পক্ষে এবং জুলাই সনদের পক্ষে ভোট চাইতে হবে। গণঅভ্যুত্থানের বৈধতার স্বার্থে এটি দরকার।
বিহার নির্বাচনে মোদি জোটের ঝড়
সংবাদ সংগ্রহে গিয়ে মব সন্ত্রাসের শিকার সাংবাদিক
নতুন রূপে প্রিয়াংকা