হবিগঞ্জের মাধবপুরের ৭ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে আশিক মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আশিক মিয়া (১৮) একই উপজেলার রাজনগর গগ্রামের আব্দুল মিয়ার (৪০) ছেলে।
ভুক্তভোগী শিশুর মা জানান, বাড়ির পাশের দোকান থেকে পান এনে দেওয়ার কথা বলে কাছে একটি ঝোপে নিয়ে ধর্ষণ করে লম্পট আশিক। শিশুটির চিৎকারে লোকজন জড়ো হলে ধর্ষক আশিক পালিয়ে যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগ পেলে তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।