নারায়ণগঞ্জের বন্দরে শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ করে বিক্ষোভ করেছে পোষাক শ্রমিকরা। এতে মহাসড়কের চট্টগ্রাম লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোমবার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তারা এ অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে সকাল ১১টার দিকে মহাসড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধরা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, ‘লারিস ফ্যাশন’ নামে একটি গার্মেন্টসের এক নারী শ্রমিক অসুস্থ অবস্থায় ডিউটি করে যাচ্ছিলেন। রবিবার তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজ করে যেতে বাধ্য করেন। পরে অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ মৃত্যু জন্য মালিকপক্ষ দায়ী বলে অভিযোগ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেন। এখন যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি শান্ত রয়েছে।