শেরপুরের নকলায় প্রেমের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়নের কুটেরচর গ্রামের মোবারক হোসেনের ছেলে তারেক মিয়া (১৮) কে আটক করেছে নকলা থানা পুলিশ। তারেক মিয়া পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় অভিযুক্তের চাচা বাদী হয়ে মামলা করেন বলে জানিয়েছেন মামলার আয়ু এএসআই শরিফ। চাচা বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে বিশ দিন আগে আমার ভাতিজিকে ধর্ষণ করে তারেক। আমার ভাই একজন প্রতিবন্ধী। দীর্ঘদিন ধরে সে অসুস্থ। মেয়েটিকে অনেক কষ্ট করে পড়ালেখা করাচ্ছে। যে এত বড় ক্ষতি করেছে তার বিচার দাবি করি।
নকলা থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমরা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠাই। পরে ঘটনাস্থল থেকে আসামিকে আটক করা হয়েছে। তাকে ধর্ষণ মামলায় আদালতে পাঠানো হয়েছে।