অ্যাগ্রি রোভার্সে নতুন নেতৃত্ব

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) রোভার স্কাউট গ্রুপে কার্যনির্বাহী পরিষদের জন্য নতুন সিনিয়র রোভার মেট (এসআরএম),  রোভার মেট (আরএম) ও সহকারী রোভার মেট (এআরএম) নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (০৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি ড. আব্দুল লতিফ আনুষ্ঠানিকভাবে তাদের বরণ করে নেন।

এর আগে গত ০১ নভেম্বর ২৮তম বার্ষিক প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্পের সমাপনী অংশে রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ড. নাহিদ জেবার স্বাক্ষরিত এক নোটিশে নতুনদের নাম প্রকাশ করেন। 

নতুন দায়িত্বপ্রাপ্ত সিনিয়র রোভার মেটরা (এসআরএম) হলেন- মো. সাহিদ আনোয়ার রিফাত (৭৯তম ব্যাচ), মো. সজীব আলী (৭৯তম ব্যাচ), সপ্তর্ষি রায় (৮০তম ব্যাচ) ও প্রণতি পাল (৮০তম ব্যাচ)।

নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে উপাচার্য ড. আব্দুল লতিফ বলেন, রোভাররা সব সময় অন্যদের চেয়ে আলাদা। তাদের প্রতি আমাদের আলাদা দৃষ্টি রয়েছে। নতুন কমিটির রোভার সদস্যরা স্কাউটিংয়ের মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গ্রুপের সুনাম ও কার্যক্রমকে আরও উচ্চ শিখরে নিয়ে যাবে এই আশা করছি।