শেকৃবিতে জীববিজ্ঞান অলিম্পিয়াড উৎসব অনুষ্ঠিত

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পিএম

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) ঢাকা উত্তরের আঞ্চলিক পর্ব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) ঢাকার শেরে বাংলা নগর এলাকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘আশা জাগানিয়া লিথুয়ানিয়া’ এ শ্লোগানে এ উৎসবে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও নরসিংদীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

অলিম্পিয়াডে প্রায় ১০০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে, এর মধ্যে ৭৬০ শিক্ষার্থী উপস্থিতে ছিলেন। 

অলিম্পিয়াডটি তিনটি ক্যাটাগরিতে (জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি) অনুষ্ঠিত হয়। এর মধ্যে জুনিয়র ক্যাটাগরি থেকে চাম্পিয়ণ অফ দ্য চাম্পিয়ণ মুশফিরাত হাসান তুবা, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, সেকেন্ডারি ক্যাটাগরি থেকে চাম্পিয়ণ অফ দ্য চাম্পিয়ণ রাকিন শাহরিয়ার বিন কাবির,সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল  এবং হায়ার সেকেন্ডারি  ক্যাটাগরি থেকে চাম্পিয়ণ অফ দ্য চাম্পিয়ণ ইসমাত জাহান ঔশি।

উৎসবে বিশেষ অতিথি ছিলেন শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি বলেন, এমন আয়োজন শেকৃবির জন্য গর্বের। তিনি জীববিজ্ঞানের গুরুত্ব তুলে ধরে বলেন, বায়োলজিকে ভিত্তি করেই বায়োফিজিক্স ও বায়োকেমিস্ট্রির বিকাশ হয়েছে। তিনি একটি কোষের ভেতরের জটিল মলিকুলার কার্যক্রমের উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের বৈজ্ঞানিকভাবে চিন্তা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিডিবিও মডারেটর অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন বলেন, এটি শুধু একটি অলিম্পিয়াড নয়, বরং জীববিজ্ঞানকে আনন্দের সঙ্গে শেখার একটি উৎসব।

অনুষ্ঠানে কো-পার্টনার হিসেবে ছিল বাংলা কৃষি উন্নয়ন করপোরেশন, ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার এক্সটেনশন , ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার, গ্রীন বাংলা অ্যাগ্রোভেট, ফসল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেড, ইন্টিগ্রেটেড ক্রপ সলুশন বাংলাদেশ  ও ডক্টরস হোপ প্রাইভেট লিমিটেড।

প্রফেসর ড. জামিলুর রহমান,কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতিত্ত্বে অলিম্পিয়াডটি অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাত্রপরামর্শ ও নির্দেশনা পরিচালক শেকৃবির প্রফেসর ড. আশাবুল হক , শেকৃবির প্রক্টর প্রফেসর ড. আরফান আলী।

জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াডের সম্ভাব্য তারিখ ৯ মে নির্ধারণ করা হয়েছে।  তবে ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড এ বছর লিথুয়ানিয়ায় অনুষ্ঠিত হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত