নভেম্বরে কোরিয়ার সংগীত মঞ্চ হয়ে উঠেছে উৎসব মুখর। কেপপ, কোরিয়ান ড্রামা, সংগীত আর আন্তর্জাতিক পারফরমেন্স সবই থাকবে এক জায়গায়। কোন কোন কনসার্ট ফেস্টিভাল নেটিজেনদের জন্য অপেক্ষা করছে এই মাসে।
কোরিয়ার সংগীত প্রেমিদের জন্য এক অবিস্মরণীয় সময় হচ্ছে নভেম্বর মাস। দেশটির বড় শহরগুলোর বিভিন্ন ভেন্যুতে আয়োজন করা হচ্ছে কনসার্ট ফেস্টিভাল। যেখানে থাকবে কেপপ ও কোরিয়ান ড্রামা মিউজিক আর আন্তর্জাতিক শিল্পীদের পারফরমেন্স। এ মাসের শুরুতে প্রথমে দেখা যাবে ইউক্রেন এয়ারপোর্ট স্টার ফেস্টিভাল কে পপ কনসার্ট। যা অনুষ্ঠিত হবে ৮ ও ৯ নভেম্বর আন্তর্জাতিক ও দেশটির জন্য এটি একটি আকর্ষণীয় মিউজিক ফেস্টিভাল। পরের আয়োজন আছে ১৪ ও ১৫ নভেম্বর কিম সিওন ইন্সপায়ার অ্যালেনাতে অনুষ্ঠিত হবে কোরিয়ার গ্র্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। কেপপ ও দেশীয় সংগীত শিল্পী এখানে পারফরম করবেন। এটি কোরিয়ার বৃহত্তম সংগীত পুরস্কারের একটি।
অন্যদিকে লাভ অ্যান্ড সিন ২০২৫ আয়োজিত হবে ১২ থেকে ২৩ নভেম্বর দক্ষিণ কোরিয়ার রাজধানী ও বৃহত্তম শহর সিউলে। এ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সংগীত ও লাইভ পারফরমেন্স উপভোগ করা যাবে। জাপান, কোরিয়া সাংস্কৃতিক বিনোদনমূল এই কনসার্টগুলো ফ্যানদের জন্য বিশেষ আকর্ষণ।
‘টিকিটের পি সোল’ও ফ্যান ক্লাব সুবিধায় ইতোমধ্যে চালু হয়েছে। কেপপ প্রেমীরা এখনই তাদের সফর ও কনসার্ট পরিকল্পনা শুরু করেছেন। নভেম্বরে কোরিয়ার সংগীত মঞ্চে একমাস ব্যাপী চলবে এই উৎসব। যারা সংগীত ও লাইভ পারফরমেন্সের ভক্ত তাদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হতে চলছে এটি।
সূত্র: ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস